প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 8, 2026 ইং
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রান্সমিটার চোর চক্রের ৮ সদস্য আটক, মূল হোতা নুরনবী পলাতক

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রান্সমিটার চোর চক্রের ৮ সদস্য আটক, মূল হোতা নুরনবী পলাতক
সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের সলঙ্গায় আন্তজেলা ট্রান্সমিটার চোর চক্রের গ্যাংয়ের মূল হোতা সিআরবিসি এলাকার বাকিরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে চক্রের ৮ সদস্যকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ। এসময় বিপুল পরিমাণ ট্রান্সমিটারের তামার তার ও চুরির যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
আটক সদস্যদের মধ্যে প্রশাসনের সোর্স পরিচয়দানকারী চরিয়া মধ্যপাড়ার হানিফ সরকারের ছেলে সিএনজি চালক সাগর সরকার (২৬) ও রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিআরবিসি এলাকার ভাঙ্গারী দোকানদার নুরনবীর দোকানেও অভিযান চালানো হয়। সেখান থেকেও চোরাই মালামাল উদ্ধার করা হয়। অভিযানের সময় নুরনবী পালিয়ে গেলেও তার দুই সহযোগী আলমগীর ও মোস্তাককে আটক করা হয়।
*আটককৃত অন্য সদস্যরা হলেন:*
১. মধ্য চড়িয়া কালীবাড়ি এলাকার আলতাফ আলীর ছেলে নয়ন (২৮)
২. জুলহাস (৩২)
৩. শরিফুল মৃধার ছেলে কাউছার (২৮)
৪.ছুরমান শেখের ছেলে রমজান (২৮)
৫. চরিয়া কান্দিপাড়া এলাকার হাকিম ফকিরের ছেলে মোঃ শামিম (৩৮)
৬. আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (৪০)
৭.উল্লাপাড়ার গয়েশ্বর বেলাই এর মন্টু প্রামানিকের ছেলে শরিফুল ইসলাম (৩২)
৮.বেড়া থানার বড় পাইনা এলাকার চানমিয়ার ছেলে আলমগীর (৩০) ও মৃত সুরমান হোসেনের ছেলে মোস্তফা (৩০)
আটক সদস্যরা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে চোরাই ট্রান্সমিটারের তামার তার ও অন্যান্য মালামাল ভাঙ্গারী ব্যবসায়ী নুরনবীর কাছে বিক্রি করে আসছিল। নুরনবী চক্রটির মূল হোতাদের একজন। সে বিভিন্ন এলাকা থেকে চোরাই মালামাল কিনে অন্যান্য ভাঙ্গারীর সাথে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিত।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। চক্রের মূল হোতা পলাতক ভাঙ্গারী ব্যবসায়ী নুরনবী (৩৬), পিতা আজাদ হোসেন, পাইপন্দ এলাকা, কে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন